করোনা পরীক্ষায় আমদানি করা হচ্ছে কিট

করোনা পরীক্ষায় আমদানি করা হচ্ছে কিট
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় বিদেশ থেকে কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাশাপাশি হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশীদ এসব তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশনা দেওয়া হয়েছে।

হালিমুর রশীদ বলেন, আমরা আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে-তবে তা সীমিত পরিসরে হবে।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের করোনা উপসর্গ থাকবে, পরীক্ষা শুধুমাত্র তাদের জন্যই চালু হবে। সে অনুযায়ী, যাদের শরীরে কোভিড–১৯ এর উপসর্গ (জ্বর, কাশি, শ্বাসকষ্ট) রয়েছে অথবা যাদের চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দেবেন তারাই পরীক্ষার জন্য উপযুক্ত হবেন।

সংক্রমণের হার যদি আরও বাড়ে তাহলে পরীক্ষার পরিধিও বাড়ানো হবে, যোগ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, মঙ্গলবার ১০১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা অত্যন্ত উচ্চ শনাক্ত হার।

এরই মধ্যে ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক করে এবং বিমানবন্দরসহ সব প্রবেশপথে হেলথ স্ক্রিনিং অব্যাহত রাখার নির্দেশ দেয়।

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে মাস্ক পরা, হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

হালিমুর রশীদ বলেন, আমরা চাই না পরিস্থিতি আবার হাতের বাইরে চলে যাক। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad