৩ দিন পর খোলা হলো জাবির প্রশাসনিক ভবনের তালা

৩ দিন পর খোলা হলো জাবির প্রশাসনিক ভবনের তালা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবনের তালা খুলে দেন জাকসু সদস্যরা | ছবি: টাইমস
Advertisement
Advertisement

তিন দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) দেওয়া তালা খুলে দেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে জাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়।

এর আগে, শুক্রবার অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেন জাকসু নেতারা।

আলোচনা শেষে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তালা খুলে দিয়ে মঙ্গলবার থেকে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, বৃহস্পতিবার সাভার থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।

আরও পড়ুন

এ ছাড়া, জুলাই হামলায় জড়িতদের শনাক্ত করে ৭ জানুয়ারি ২০২৬ তারিখে আইসিটি সেলে মামলা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এই সিদ্ধান্তের ভিত্তিতে জাকসু নেতারা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন। তবে প্রতিশ্রুত বিষয়গুলোর বাস্তবায়ন না হলে আগামী ৭ জানুয়ারি প্রশাসনিক ভবন পুনরায় তালাবদ্ধ করার হুঁশিয়ারি দেন জাকসুর কার্যনির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী চিশতি।

এর আগে, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা দাবি আদায়ে প্রশাসনিক ভবনে তালা দেন। তাদের দাবির মধ্যে ছিল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বিচার নিশ্চিত করা।

জাকসু নেতারা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জুলাই আন্দোলনের সময় সরাসরি বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই এই কর্মসূচি পালন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad