আদালতের নিরাপত্তা জোরদার করতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের চিঠি

আদালতের নিরাপত্তা জোরদার করতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের চিঠি
Advertisement
Advertisement

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অধস্তন আদালতগুলোর নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিতে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়।

প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে রোববার আইজির কাছে সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়।

দেশের অধস্তন আদালতগুলোতে বিচারকার্য নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে তাকে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অধস্তন আদালতগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হয়ে থাকে।

আরও পড়ুন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

নিরাপত্তার কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কক্ষে বিচারপ্রার্থী কিংবা অপ্রত্যাশিত ব্যক্তির প্রবেশাধিকার নিষিদ্ধ করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এ অবস্থায় উক্ত সিদ্ধান্তের আলোকে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের অধস্তন আদালতগুলোতে আদালত প্রাঙ্গণ ও বিচার কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ, বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের গতিবিধি তদারকি, আদালত এলাকায় যেকোনো প্রকার সমাবেশ, মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহন রোধ করা দরকার। এ ছাড়া বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারসহ প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করা অত্যন্ত জরুরি, চিঠিতে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad