৩০টি সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

৩০টি সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’
'রাক্ষস' ছবির একটি দৃশ্যে সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি
Advertisement
Advertisement

এবারের ঈদের আলোচিত ছবি ‘রাক্ষস’। পাইরেসি ঠেকাতে বড় বাজেটের ছবিটি শুরুতে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল। তবে সাধারণ সিংগেল স্ক্রিনে ছবিটির বেশ চাহিদা ছিল। অনেক দর্শক হল মালিকদের কাছে ছবিটি আনার জন্য বলছিলেন। অবশেষে ছবিটি এ শুক্রবার (৩ এপ্রিল) থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ৩০টির মত সিংগেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে।

ছবিটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকরা এতদিন বলছিলো, তাদের ঈদ শুরু হয়নি। রাক্ষস দিয়ে তাদের ঈদ শুরু হলো। হল মালিকদের কাছে আমাদের ছবিটির ভালো চাহিদা রয়েছে। প্রথম পর্যায়ে আমরা ৩০টির মত হলে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এ সংখ্যা বাড়বে।’

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স।

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। চিত্রতারকা শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল। শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad