টঙ্গীতে নোমান গ্রুপের বিরুদ্ধে ২৩ একর জমি দখলের অভিযোগ

টঙ্গীতে নোমান গ্রুপের বিরুদ্ধে ২৩ একর জমি দখলের অভিযোগ
Advertisement
Advertisement

গাজীপুরের টঙ্গীর পাগার মৌজায় নোমান গ্রুপ ও জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে ২৩ একরের অধিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এসব জমি প্রয়াত সংসদ সদস্য আহম্মদ আলী সরদারের পরিবার।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজল সরকার নামে এক ব্যক্তি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

নিজেকে আম মোক্তার দলিলে মালিক দাবি করে কাজল বলেন, ‘১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ভুয়া কাগজপত্র তৈরি করে পর্যায়ক্রমে ২৩১০ শতাংশ (২৩.১ একর) জমি দখল করে নোমান গ্রুপ ও জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। সেখানে তারা মিল কারখানা নির্মাণ করে ব্যবসা করে আসছে। রাজনৈতিক প্রভাবে তারা একের পর এক জমি দখল করে। কেউ এর প্রতিবাদ করলে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’ ৫০ লাখ টাকা কাঠা হিসাবে সেখানে ৭০০ কোটি টাকা সম্পত্তি দখল হয়েছে বলে দাবি করেন কাজল সরকার।

নোমান গ্রুপ ও জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে থাকে সেসব প্রতিষ্ঠানেও লিখিত অভিযোগ করেছেন কাজল সরকার।
সংবাদ সম্মেলনে টঙ্গীর পাগার এলাকার আব্দুল লতিফ খান, নুরন্নবী ও নজরুল ইসলামসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের পরিচালক মো. নুরুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘কাজল সরকার আম মোক্তার নামা দলিল জালিয়াতির মাধ্যমে করেছেন। এ নিয়ে আদালতে মামলা চলছে।’ তারা বৈধভাবে জমি কিনে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad