২ দিন বন্ধ থাকার পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

২ দিন বন্ধ থাকার পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রায় দুই দিন বন্ধ থাকার পর রোববার রাতে চালু হয়েছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন।

গত শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। প্রয়োজনীয় মেরামত শেষে রোববার রাত ১২টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে সেখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

এ সময় কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল ছিল। ২৭৫ মেগাওয়াট সক্ষমতার এই ইউনিট থেকে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad