খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনা মহানগরীতে আলাদা ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনার রেলওয়ে থানার এসআই এসএম রায়হান এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিয়াম ভোর পৌনে ৬টার দিকে ফুলবাড়ি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে বাম হাত ও পা এবং মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খালিশপুর আলমনগর এলাকার খবির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন কাউকে কিছু না জানিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে যান। রেল লাইন ধরে হাটতে হাটতে ফুলবাড়ি মেইন গেটে পৌঁছান। সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান। এতে তার পা ও মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়।

রেলওয়ে থানার এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনই ব্যবস্থা শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad