চুয়াডাঙ্গায় প্রবাসী জামাইয়ের বাড়ি গুঁড়িয়ে দিলেন শ্বশুর

চুয়াডাঙ্গায় প্রবাসী জামাইয়ের বাড়ি গুঁড়িয়ে দিলেন শ্বশুর
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রবাসীর বাড়ি এস্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন প্রথম স্ত্রী ছনিয়া খাতুনকে পুনরায় সংসারে ফিরিয়ে নেওয়ায় দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

এর জেরে দ্বিতীয় স্ত্রীর বাবা মুকুল হোসেন ও তার পরিবারের সদস্যরা এস্কেভেটর দিয়ে বাড়িঘর ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।

ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়রা জানান, বিরোধ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরায়েল জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad