গাজীপুরের বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার

গাজীপুরের বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরের পূবাইল এলাকায় একটি বিল থেকে স্কুল ড্রেস পরা অজ্ঞাত এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে পূবাইল থানাধীন বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের নাসরারটেক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কিশোরীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা আমতলী ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির বলেন, ‘কিশোরীর পরনে স্কুল ড্রেস ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad