আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার বেলা ১১ থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে জোটের নেতাকর্মী ও সমর্থকেরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টাঙানো হলেও, সেগুলো অপসারণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বরং ১১ দলীয় জোটের প্রার্থীর শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে।
এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। একই সাথে দ্রুত বিএনপি প্রার্থীর অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করেন তারা।
এর আগে, বুধবার বিকাল থেকেই একই দাবীতে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা৷ এদিকে অপ্রীতকর ঘটনা এড়াতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিক্ষোভ কর্মসুচীর জেরে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরাও। এতে প্রার্থীটাও বিপাকে পড়েছেন৷


