১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
এলপিজি গ্যাস। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তা পর্যায়ে প্রতি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। আগে এই দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটেইলার পয়েন্টে মূসকসহ এই মূল্য কার্যকর হবে।

আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজারে এই মূল্য বহাল থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad