কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম সহনীয় পর্যায়ে আসার আশা

কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম সহনীয় পর্যায়ে আসার আশা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার অনুষ্ঠিত এ পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। মন্ত্রীরা বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতির সরাসরি খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, কাঁচামরিচের বাজার স্থিতিশীল করতে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। আমদানির ওপর বিদ্যমান শুল্ক কমানোর পাশাপাশি আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যার কার্যক্রম সোমবার থেকেই শুরু হবে।

এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানান, যাতে বাজারে কোনো কৃত্রিম সংকট বা মূল্য কারসাজির সুযোগ তৈরি না হয়।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা শেষে মন্ত্রীরা সরাসরি বাজার পরিদর্শনে যান। সরকারের এসব পদক্ষেপে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad