‘হাসিনা লাঞ্চ করে পালালেও বিএনপি পান্তা খাওয়ার সময় পাবে না’

‘হাসিনা লাঞ্চ করে পালালেও বিএনপি পান্তা খাওয়ার সময় পাবে না’
শনিবার বিকালে রংপুর মহানগরীতে ১১-দলীয় জোটের বিভাগীয় গণমিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেখ হাসিনা লাঞ্চ শেষে পালালেও বিএনপি পান্তা খাওয়ার সময়টুকুও পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের এমপি রায়হান সিরাজী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা লাঞ্চ শেষে পালিয়েছে, কিন্তু বিএনপি পান্তা খাওয়ারও সময় পাবে না।’

শনিবার বিকালে রংপুর মহানগরীতে ১১-দলীয় জোটের বিভাগীয় গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে, নগরীর ৩৬ জুলাই চত্বর থেকে ১১-দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় যে, গণভোটের রায় বাস্তবায়ন না হলে তারা এক দফার আন্দোলনে যাবেন।

সমাবেশে রায়হান সিরাজী ছাড়াও আরও বক্তব্য দেন জামায়াতের রংপুর মহানগরের আমির এটিএম আজম খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ইব্রাহীম খলিল, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad