শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ

শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ
Advertisement
Advertisement

অগ্রণী ব্যাংকের লকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সম্পদের খোঁজ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ওপেন করার পর এ সম্পদের খোঁজ পায় গোয়েন্দারা। এনবিআর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

একই দিনে পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও একটি লকার ওপেন করে সিআইসি। তবে এ লকারে কিছু খুঁজে পায়নি তারা।

এনবিআর কর্মকর্তারা জানান, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা এবং পলাতক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে বাংলাদেশে থাকা তাদের সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

তাদের সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত এসব লকার ওপেন করা হচ্ছে বলেও জানান তারা।

আরও পড়ুন

গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে সিআইসি।

গত ১০ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারটি জব্দ করে।

এ সময় পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও জব্দ করে। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকার সন্ধান পায় তারা। এসব হিসাব তখন জব্দ করা হয় এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছিল।

এরপর গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান পায় সিআইসি। লকারের নম্বর দুটি হলো ৭৫১ ও ৭৫৩।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর