প্রক্রিয়া শেষ করা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো শুরু

প্রক্রিয়া শেষ করা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো শুরু
Advertisement
Advertisement

দীর্ঘ অপেক্ষা ও সব প্রক্রিয়া সম্পন্ন করেও ইতোপূর্বে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৪ সালের ৩১ মের মধ্যে সব ধাপ সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে যাত্রা করতে না পারা বাংলাদেশি কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এদিন প্রথম দফায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে মালয়েশিয়া বহির্গামী এসব কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান।

এ উপলক্ষে বোয়েসেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা. আসিফ নজরুল সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর এই সফলতার জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর স্বপ্ন সার্থক হলো। জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে ১৮৮ বন্দীকে দেশে ফিরিয়ে আনার প্রসংগ উল্লেখ করে তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি।

আরও পড়ুন

তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির তুলে ধরে বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বদ্ধপরিকর।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিতদের পক্ষে মালয়েশিয়াগামী কর্মী রণি মিয়া তাদের স্বপ্ন পুরণে প্রধান উপদেষ্টার আন্তরিক উদ্যোগে   প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার নিরন্তর প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশ সফরকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের নেওয়ার জন্য অনুরোধ করেন।

এ বছরের ১৩-১৬ মে আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন। এর ধারাবাহিকতায় গত ২১-২২ মে এ অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার ৩য় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ-এর সভায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মীর মধ্যে গত ৩১ শে মে, ২০২৪ তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা মোট ৭৮৭৩ জন কর্মীকে প্রেরণের জন্য বোয়েসেলকে দায়িত্ব প্রদান করা হয়।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।

অতিথিদের মধ্যে বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালকসহ বিমানবন্দরের নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর