হাদিকে গুলি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

হাদিকে গুলি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
হাদির ওপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড। ছবি: ইমরান হোসাইন রুমি/টাইমস
Advertisement
Advertisement

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

একই সঙ্গে কর্মসূচিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিও জানানো হয়েছে।

সোমবার দুপুর থেকে ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।

হাদির ওপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড। ছবি: ইমরান হোসাইন রুমি/টাইমস

এর আগে, জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলার ঘটনায় এখনো হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া এবং দেশজুড়ে ক্রমাগত অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই স্পষ্ট করে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সংগঠনটি শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়।

হাদির ওপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার দাবিতে শাহবাগ ব্লকেড। ছবি: ইমরান হোসাইন রুমি/টাইমস

শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।

এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর