মঙ্গলবার সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

মঙ্গলবার সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
ফাইল ছবি।
Advertisement
Advertisement

প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। এদিন বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলবে না।

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। ফলে প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কুচকাওয়াজ, সামরিক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ কর্মসূচি পালন করা হয়।

এসব অনুষ্ঠানের অংশ হিসেবে তেজগাঁও এলাকায় আয়োজিত প্যারাজাম্প প্রদর্শনীতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়। ফলে আকাশ ও স্থলভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর