ফরিদপুর-১: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের জিডি

ফরিদপুর-১: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের জিডি
আরিফুর রহমান দোলন ও খন্দকার নাসিরুল ইসলাম।
Advertisement
Advertisement

জীবনহানির শঙ্কায় ঢাকার রমনা থানায় জিডি করেছেন ফরিদপুর-১ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

রোববার করা ওই জিডিতে তিনি বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নাম উল্লেখ করেছেন। জিডির একটি কপি টাইমস অব বাংলাদেশের হাতে এসেছে।

আরিফুর রহমান দোলন দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী।

লিখিত ডায়েরিতে তিনি খন্দকার নাসিরের বিষয়ে লিখেছেন, ‘আমাকে নির্বাচনে অংশ না নিতে দেওয়ার জন্য তিনি নানা ষড়সযন্ত্রমূলক পরিকল্পনা করেছেন এবং তার কিছু উগ্র ও দুষ্ট অনুসারীদের নির্দেশ দিয়েছেন- একটি নাশকতামূলক ঘটনা ঘটিয়ে তার দায় আমার ও আমার কিছু শুভাকাঙ্ক্ষীর ওপর চাপিয়ে মিথ্যা মামলা দায়ের করা হবে। আমি জানতে পেরেছি সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে শারিরীকভাবে লাঞ্চিত করা এবং প্রয়োজনে হত্যা করার পরিকল্পনাও রয়েছে।’

আরও পড়ুন

জিডিতে তিনি আরও লিখেছেন, ‘তিনি ও তার অনুসারীরা আমাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আশঙ্কা করছি , যেকোনও সময় আমার বা আমার শুভাকাঙ্খীদের ওপর মামলা, হামলা বা বড় ধরনের ক্ষতি সাধনের চেষ্টা হতে পারে। ’

এ বিষয়ে শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে আরিফুর রহমান দোলন লেখেন, ‘সবে নির্বাচনী তফসিল ঘোষণার পরে সাধারণ মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার প্রশ্নে পরম করুণাময় আল্লাহপাকের হুকুমে এবং আমার মায়ের নির্দেশে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছি। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে কেউ কেউ।’

২০২৪ সালের ৫ আগস্টের পর খন্দকার নাসিরুল ইসলাম কোনো আমন্ত্রণ ছাড়াই একাধিকবার ঢাকা টাইমসের অফিসে আসেন এবং তার দলে যোগ দেওয়ার অনুরোধ করেন। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলেও জানিয়েছেন।

আরিফুর রহমান দোলন অভিযোগ করে বলেন, ‘খুবই উদ্বেগের বিষয় হলো নাসিরুল ইসলাম সরকারের কিছু কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও দেখা করছেন। এমনকি কীভাবে প্রতিদ্বন্দ্বীকে হেনস্থা করা যায়, সে সহযোগিতা চাইছেন। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্টরা তার এই অন্যায় আবদারে প্রশ্রয় দেবেন না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad