ঢাকার হাজারীবাগ ও মতিঝিল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাজারীবাগ থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মো. ফরিদ আলী (৩৩), মাহমুদুল হাসান শামীম, এনামুল হক, মো. আশিক, মো. নয়ন (২৩), মো. তৌহিদুর রহমান (৩৩), মো. আলিম (৩৫), আব্দুর রাজ্জাক (১৯), মো. ফালান (১৯) ও মো. সোহাগ (৩০)।
অন্যদিকে, মতিঝিল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মো. রাশেদুল ইসলাম মৃধা (২৩), মো. রাসুল আমিন রাব্বি (১৯), মো. আফিরুল ইসলাম (৩০), কুতুব উদ্দিন সরদার (২৮), মো. রাসেল (২৩), মো. সফিকুল ইসলাম (৩৬), শাহাবুল আহমেদ (৩১), মো. মিলন (৪০) ও মো. মনোয়ার হোসেন তপু (৪২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


