পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে ২ গ্রামের সংঘর্ষে আহত ১০

পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে ২ গ্রামের সংঘর্ষে আহত ১০
মির্জা ফিলিং স্টেশন থেকে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ বাধে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে মির্জা ফিলিং স্টেশনের সামনে রশিয়া ও দাদনচক গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হওয়া এ সংঘর্ষ বেলা ১২টা পর্যন্ত চলে।

স্থানীয়রা জানিয়েছে, দাদনচক হলমোড়ের একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হকের নেতৃত্বে পুলিশের দুটি দল দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচলও স্বাভাবিক হয়।

আরও পড়ুন

এদিকে, দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আযমের নেতৃত্বে উভয় গ্রামের পাঁচ জন করে মোট ১০ জন প্রতিনিধিকে নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘটনার দিন দুপুরে সমঝোতা সভার আয়োজন করা হয়। পরে ইউএনও ও জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মধ্যস্থতায় বিরোধের মিমাংসা করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এএনএম এ তথ্য নিশ্চিত করেন।

ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি দুইটি ককটেল বিস্ফোরণের কথা জানান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad