সাতক্ষীরা থেকে পাচারের সময় শামুক-ঝিনুক জব্দ

সাতক্ষীরা থেকে পাচারের সময় শামুক-ঝিনুক জব্দ
জব্দ করা শামুক-ঝিনুক চুনা নদীতে অবমুক্ত করছেন বন বিভাগের সদস্যরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় ৫০ বস্তা শামুক ও ঝিনুক জব্দ করা হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনা নদীতে বুধবার সকালে এসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানের উপস্থিতিতে সুন্দরবনের ভিতরে এসব শামুক ও ঝিনুক নদীতে অবমুক্ত করেন বনবিভাগের সদস্যরা।

এর আগে, মঙ্গলবার বিকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ থেকে এসব শামুক ও ঝিনুক জব্দ করেন বনবিভাগ ও পুলিশের একটি যৌথ আভিযানিক টিম। জব্দ করা শামুক ও ঝিনুকের ওজন প্রায় ২ হাজার ৫০০ কেজি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শামুক ও ঝিনুক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে এরমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় বন আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad