হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহত যুবক হাজারীবাগ ভাগলপুর লেনের স্থায়ী বাসিন্দা। তিনি বেকার ছিলেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, রাতে জরুরী সেবা নম্বরের মাধ্যমে খবর আসে, ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৬টার দিকে মারা যান তিনি। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এসআই আরও জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad