হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশের ৬ জাহাজ

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশের ৬ জাহাজ
Advertisement
Advertisement

আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান।

বুধবার ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।’

তিনি আরও জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।

জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘এই বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad