স্থানীয়দের সাথে সংঘর্ষে চবি’র ৪০ আহত, সেনা মোতায়েন

স্থানীয়দের সাথে সংঘর্ষে চবি’র ৪০ আহত, সেনা মোতায়েন
স্থানীয়দের সাথে সংঘর্ষে শনিবার রাতে চবি’র ৪০ জন আহত হন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় স্থানীয়দের সাথে সংঘর্ষে শনিবার রাতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চবির সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের সাথে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। স্থানীয় এক বাসায় প্রবেশ করাকে কেন্দ্র করে ওই বাসার ভাড়াটে নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধোর করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রশাসন ও শিক্ষার্থীরা জানান, সংঘর্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)- এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চবি শাখার সদস্য সচিব আল মাশনূনসহ আহত কমপক্ষে ৪০ জন আহত হন। গুরুতর আহত ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন সংবাদিকদের জানান, স্থানীয়দের হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে।  স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘স্থানীয়দের এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই।  যত তাড়াতাড়ি সম্ভব,  দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার ব্যাবস্থা করব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad