সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার পর আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমেই বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিক সময় শুরু হয়। সেই হিসেবে আগামী ২৬ মে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস অনুষ্ঠিত হবে।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। শারীরিক ও মানসিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার পবিত্র হজ পালন করা ফরজ।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন সাধারণত বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।


