পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার হাইকোর্টের বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকলেও ২৩ ও ২৪ মে এসব আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।
তবে, সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন ২৩ মে এবং পরের দিন ২৪ মে দেশের সব অধস্তন আদালতের কার্যক্রম চলবে।
এর আগে, ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।


