সুন্দরবন থেকে ছয়শ কেজি শামুক ও ঝিনুক উদ্ধার

সুন্দরবন থেকে ছয়শ কেজি শামুক ও ঝিনুক উদ্ধার
মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর শামুক ও ঝিনুকগুলো উদ্ধার করা হয় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী গ্রাম থেকে উক্ত শামুক ও ঝিনুকগুলো উদ্ধার করা হয়।

পরে বুধবার সকালে উক্ত শামুক ও ঝিনুক গুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, দাতিনাখালী এলাকায় কয়েকজন চোরাকারবারি সুন্দরবনের নদী থেকে শামুক ও ঝিনুক কুড়িয়ে এনে তা পাউবোর উপকুল রক্ষা বেঁড়িবাধের ওপর মজুদ করে রেখেছে বিদেশে পাচারের জন্য–এমন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন

এ সময় দাতিনাখালী গ্রামের হুলো নামীয় এলাকা থেকে আটটি বস্তায় রক্ষিত উক্ত শামুক ও ঝিনুকগুলো উদ্ধার করা হয়।

অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় বনবিভাগের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হননি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষার্থে ঝিনুক ও শামুকের গুরত্ব অপরিসীম।

এ ছাড়া সরকারী ভাবে নদী থেকে ঝিনুক ও শামুক আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সম্প্রতি কিছু চোরাকারবারি এসব শামুক ও ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর