নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার দুপুরে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালানের তথ্যের ভিত্তিতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজিবির এ কর্মকর্তা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অস্ত্র বা চোরাচালান যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা বিদেশি পিস্তলটি নিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর