সুদানের আবেইতে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসবে শনিবার। এদিন বেলা ১১টায় মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে। দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে বার্তায়।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য নিহত হন। এ হামলায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


