সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন । বুধবার রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ গোয়াসপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) এবং একই উপজেলার রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে ছাব্বির (২১)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা হলেন- জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ চন্দ্র বলেন, তেরমাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad