লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমানটি সেখানে নামে।
সিলেটে ১ ঘণ্টা অবস্থান শেষে বিমানটি আবার ঢাকার উদ্দেশে রওনা দেবে। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবে বেলা ১১টা ৫৫ মিনিটে।
বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে প্রবেশ করলেন প্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
এছাড়া স্ত্রী ও মেয়ে সঙ্গে তোলা ছবি শেয়ার করে তারেক রহমান লিখেছেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমান দেশে ফিরছেন।
তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন।


