মেহেরপুরে ৬০ লাখ টাকা মূল্যের ৩ তক্ষক উদ্ধার

মেহেরপুরে ৬০ লাখ টাকা মূল্যের ৩ তক্ষক উদ্ধার
উদ্ধার করা তক্ষক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মেহেরপুরে ৩টি তক্ষকসহ আব্দুল আজিজ নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সরীসৃপ জাতীয় এই বণ্যপ্রাণী তিনটির দাম প্রায় ৬০ লাখ টাকা।

বুধবার রাত ৮টার দিকে মেহেরপুর র‌্যাব ক্যাম্প অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা থেকে তক্ষকগুলো উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ জানান, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ের গাছ থেকে তিনি ৩টি তক্ষক ধরে আনেন এবং নিজ বাড়িতে প্লস্টিকের ঝুড়িতে রেখে লালন পালন করছিলেন।

র‌্যাব ১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, বুধাবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামে একজনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার হেফাজতে থাকা ৩টি তক্ষক উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

আব্দুল আজিজ অবৈধ বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ে জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad