আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের। শনিবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে তাই বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকার ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামছেন মেহেদী হাসান মিরাজরা। এই ম্যাচ হারেলে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হার হবে বাংলাদেশের।
সিরিজ হার ঠেকানোর ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন, বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। এদিকে আফগানিস্তান নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
ওয়ানডে ফরম্যাটে এই বছরের রেকর্ড একেবারেই আশাব্যঞ্জক নয় বাংলাদেশের। সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে জিতেছে কেবল একটিতে, চলতি বছর শ্রীলংকা সফরে। সেবার ওই এক জয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে জিততে পারেনি একটি ম্যাচও। অথচ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল ওয়ানডে সুপার লিগের তৃতীয় অবস্থানে থেকে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লাহ মোহাম্মদ গাজানফার ও বশির আহমদ


