ভোর থেকে বোমা আতঙ্কের পর বেজে উঠল শেখ মুজিবের ভাষণ

ভোর থেকে বোমা আতঙ্কের পর বেজে উঠল শেখ মুজিবের ভাষণ
বিদ্যুতের তারে ঝুলে থাকা বক্স নামিয়ে আনে নিরাপত্তাকর্মীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিলো বোমা সাদৃশ্য বস্তু। এতে বোমা হামলার শঙ্কায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে ওই বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে আতঙ্কিত হবার কিছু নেই, এগুলো প্রকৃত বোমা নয়।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় স্থানীয়রা। এরপর সেটি বোমা সাদৃশ্য বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানেুষের সহায়তায় বক্সটি নামিয়ে আনে। সেটি পানি ভর্তি বালতির ভেতর রেখে ব্যাটারির সঙ্গে তারের সংযোগুলো কেটে দেওয়া হয়। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু।

আরও পড়ুন

এরপর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুটির তারের সঙ্গে একই ধরনের আরও দুটি বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। সেগুলোও পড়ে উদ্ধার করা হয়।

পথচারীরা জানান, সকাল সোয়া ৯ টা থেকে পার্কের সামনের বক্স থেকে শেখ মুজিবের ভাষণ বাজতে থাকে। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তুই উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, ‘আতঙ্কিত হবার কিছু নেই। এগুলো কোন বোমা সাদৃশ্য বস্তু নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার অনুসন্ধান চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad