সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যা মামলায় স্বামী-ননদের যাবজ্জীবন

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যা মামলায় স্বামী-ননদের যাবজ্জীবন
সিরাজগঞ্জের রায়গঞ্জে গৃহবধূকে হত্যা মামলায় স্বামী ও ননদের যাবজ্জীবন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের রায়গঞ্জে জিয়াছমিন খাতুন নামে এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের দোলন হোসেন প্রামানিক ও তার বোন সুজনী খাতুন।

খালাসপ্রাপ্তরা হলেন–আবুল কালাম, আব্দুল হামিদ, আন্তাহার আলী ও রমেছা বেগম।

মামলার অভিযোগে জানা যায়, ২০১০ সালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের শুকুর আলী প্রামানিকের ছেলে দোলন হোসেন প্রামানিকের সঙ্গে একই গ্রামের জিয়াছমিন খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার জীবনে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তবে, পারিবারিক বিরোধের জেরে দোলন হোসেন তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে এলাকায় একাধিবার সালিস-বৈঠকও করা হয়।

২০১৯ সালের ১৩ জুনে জিয়াছমিন খাতুনকে হত্যা করেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় মৃতের বাবা হাজী মোহাম্মদ ইউছুব আলী প্রামানিক বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর ছয়জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার বলেন, মামলার মোট আসামি ছয়জন। তাদের মধ্যে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad