এক ঘণ্টার জন্য ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

এক ঘণ্টার জন্য ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী
বিমানবন্দরে শেরিং তোবগেকে ফুলেল অভ্যর্থনা জানান এলজিআরডি মন্ত্রী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

এক ঘণ্টার জন্য ঢাকায় অবস্থান করছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শুক্রবার দুপুরে ভুটান থেকে জার্মানি যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট পেয়েছেন তিনি। তাকে বহনকারী বিমান দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে শেরিং তোবগেকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ছবি: সৌজন্যে

এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিরতি শেষে ভুটানের প্রধানমন্ত্রী একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad