ঋত্বিক ঘটককে উৎসর্গ করে বগুড়ায় চলচ্চিত্র উৎসব

ঋত্বিক ঘটককে উৎসর্গ করে বগুড়ায় চলচ্চিত্র উৎসব
প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ষষ্ঠবারের মত আয়োজিত হতে যাচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আগামী বছরের ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। শহরের মধুবন সিনেপ্লেক্সে অনুষ্ঠিতব্য উৎসবটির এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটককে। কারণ, এবার এই কিংবদন্তির জন্মশতবর্ষ। উৎসর্গের বিষয়টি নিশ্চিত করেছেন উৎসব পরিচালক সুপিন বর্মন।

বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ এবার একটু আলাদাভাবে আয়োজন করতে যাচ্ছে উৎসবটি। প্রতিবছর উৎসবটি ফেব্রুয়ারি মাসে হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এবার জানুয়ারিতে করার পরিকল্পনা চূড়ান্ত করেছে আয়োজকবৃন্দ।

এবারের উৎসবে ৫টি ক্যাটাগরিতে ৩২টি দেশের মোট ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব পরিচালক বলেন, ‘এবারের আয়োজনে আন্তর্জাতিক শর্ট , ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ মোট ৭টি পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতোমধ্যে গঠিত হয়েছে অভিজ্ঞ জুরিবোর্ড। বোর্ডে থাকছেন দেশ-বিদেশের অভিজ্ঞ নির্মাতা, ফিল্ম স্কলার ও কিউরেটররা।’

এই তালিকায় আছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রাকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, নির্মাতা অ্যালেক্সান্ডার মোরোও, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি, নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী ।

চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে থাকবে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। এবারের উৎসবে অন্তত ৭ দেশের চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad