নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ইসি আনোয়ারুল

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ইসি আনোয়ারুল
কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে।’

সোমবার কুমিল্লা বার্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জগুলো নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা এসব কথা বলেন তিনি।

নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারও মনে যদি সন্দেহ থাকে, নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা।’

আরও পড়ুন

এ সময় জনগণের আস্থা অর্জনই সবচেয়ে বড় অর্জন জানিয়ে তিনি মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করে বলেন, দেশ তাদের পাশে রয়েছে।

ভোটকেন্দ্রই গণতন্ত্রের প্রতিচ্ছবি উল্লেখ করে বক্তারা জানান, ভোটকেন্দ্রে সঠিক দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না। এর সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad