সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। হত্যার ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বৃহস্পতিবার বেলা ১২টায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার দুপুরে ঢাকা জেলার সাভার থানার কালিয়াকৈর এলাকার আলফা জোন অ্যান্ড কোম্পানী থেকে সাকিনকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।

এর আগে, গত ২৮ ডিসেম্বর কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদকে সিরাজগঞ্জের মুজিব সড়কে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করীম বাদী হয়ে মো. সাকিনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad