সিআইডির দায়িত্ব পেলেন আলি আকবর খান

সিআইডির দায়িত্ব পেলেন আলি আকবর খান
আলি আকবর খান । ছবি : টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডিআইজি আলি আকবর খান।

সোমবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুরে জন্ম নেওয়া এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, পুলিশ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নেওয়ায় সিআইডি পরিবার তাকে শুভেচ্ছা জানিয়েছে। তার নেতৃত্ব ও পেশাদারত্বে সিআইডির কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থার সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর