সিংগাইরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিংগাইরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার করছে পুলিশ। ঙ্গলবার সকাল ১০টার দিকে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিংগাইর থানার শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, এদিন সকালে স্থানীয় এক নারী ব্রিজের নিচে খালের মধ্যে কচুরিপানার ভেতর মানুষের অবয়ব দেখে আশপাশের কয়েকজন বাসিন্দাকে বিষয়টি জানান।

এরপর তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে শান্তিপুর তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

মরদেহটি উদ্ধারের পর স্থানীয়রা মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন বলেও পুলিশকে জানান।

আরও পড়ুন

স্থানীয় ইউপি সদস্য সেলিম জানান, গত প্রায় তিন মাস ধরে ওই ব্যক্তি সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন।

স্থানীয়রা আরও জানান, ওই ব্যক্তি প্রায়ই খাল, বিল ও নদীর পানিতে নেমে যেতেন। ধারণা করা হচ্ছে, তীব্র শীতের মধ্যে পানিতে নামার পর আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সিংগাইর থানার অন্তর্গত বাগুলি শান্তিপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরবিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad