সিংগাইরে ঘর থেকে শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিংগাইরে ঘর থেকে শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে নিজ ঘর থেকে ফাইজুদ্দিন (৫০) নামে এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফাইজুদ্দিন উপজেলার জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে। তিনি মাটি কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ফাইজুদ্দিন দীর্ঘদিন ধরে একাই থাকতেন। স্ত্রী চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পথচারীরা তার ঘর থেকে রক্ত বের হতে দেখেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তার গলাকাটা মরদেহ দেখতে পান।

আরও পড়ুন

নিহতের বোন জামাই আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে স্ত্রী ও সন্তানরা সেখানেই অবস্থান করছিলেন। তবে ফাইজুদ্দিনের হত্যার খবর পেয়ে সন্ধ্যার দিকে তারা ফিরে আসেন।

মাটি কাটার শ্রমিক দলের সরদার তারেক বলেন, স্ত্রীকে বাড়ি ফেরানোর জন্য ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিশ পাঠিয়েছিলেন।

সিংগাইর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম ওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

নিহতের ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad