নির্বাচনে প্রার্থীরা ছুটির দিনেও কর নথি জমা দিতে পারবেন

নির্বাচনে প্রার্থীরা ছুটির দিনেও কর নথি জমা দিতে পারবেন
জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) | ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের কর নথি জমা দেওয়ার সুবিধার্থে ছুটির দিনে বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর।

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে এনবিআরের উদ্যোগে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় তাদের কার্যালয়ে হেল্প ডেস্ক বা সহযোগিতা বুথ চালু করা হয়েছে।

এসব হেল্প ডেস্ক থেকে অনলাইনে রিটার্ন দাখিলসংক্রান্ত প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনের সপ্তম তলায় অবস্থিত ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কর কমিশনারের কার্যালয়ে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে।

এ ছাড়া পরদিন শনিবার একই স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট কর কর্মকর্তারা সেবা দেবেন। পাশাপাশি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীনও এই সেবা চালু থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad