সারা দেশে সহিংসতার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ডাকসুর

সারা দেশে সহিংসতার অভিযোগ, জড়িতদের বিচারের দাবি ডাকসুর
সংবাদ সম্মেলনে কথা বলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। শনিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

সারা দেশে হামলা ও সহিংসতার অভিযোগে জড়িত বিএনপি সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। দাবি বাস্তবায়ন না হলে পুনরায় রাজপথে নামার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

শনিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসু নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তার নেতাকর্মীদের উদ্দেশে ‘সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না’–এমন সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে দেশকে অস্থিতিশীল না করার জন্য জামায়াতে ইসলামীর আমিরকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানায় ডাকসু।

আরও পড়ুন

ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব হয়েছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে। কিন্তু নির্বাচন-পরবর্তী সময়ে আবারও সহিংসতা, হুমকি ও মারামারির ঘটনা দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, এসব সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ডাকসু আবার রাজপথে নামবে।

সংবাদ সম্মেলনে ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, কোনো দল বা সংগঠন–বিএনপি, জামায়াত কিংবা এনসিপি–যেই হোক না কেন, সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তারা তার প্রতিবাদ করবে।

ডাকসুর নেতা এস এম ফরহাদ বলেন, বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ যাচাই করে দেখা গেছে, কিছু ক্ষেত্রে নির্বাচনে পরাজয়ের পর এক গ্রুপ আরেক গ্রুপকে দায়ী করে সংঘর্ষে জড়িয়েছে। তবু যে কোনো ধরনের আক্রমণ বা সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad