সারাদেশে ফের ভারী বৃষ্টির শঙ্কা

সারাদেশে ফের ভারী বৃষ্টির শঙ্কা
ভারী বৃষ্টিতে বাসার বাইরে বের হওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। ছবি: শামীম-উস-সালেহীন/ টাইমস
Advertisement
Advertisement

আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথাও জানানো হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,  ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্যানুযায়ী, রোববার ভোর ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিলো ৯৫ শতাংশ। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত লঘুচাপটি দুর্বল এবং গুরুত্বহীন হয়ে পড়েছে।

এ সময় পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০৬ মিনিটে।

অন্যদিকে, গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যৌথভাবে সৈয়দপুর ও তেঁতুলিয়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad