ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় পার্কিংয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছিল। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটি থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে দুর্বৃত্তরাই বাসটিতে আগুন দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটির মালিক আজহারুল ইসলাম এবং চালকের নাম জুলমন। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’


