সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রীর আয়কর নথি দুদকে দেওয়ার নির্দেশ

সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রীর আয়কর নথি দুদকে দেওয়ার নির্দেশ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিম উদ্দিনের স্ত্রী আজিজা তাহের ও সন্তান মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার কর অঞ্চল ৯ ও ১০-এর কমিশনারকে এই নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন আদালতে দুদকের পক্ষে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান।

আবেদনে বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয় তদন্ত চলমান আছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্ত্রী ও সন্তানের আয়কর নথির সত্যায়িত/সার্টিফাইড ছায়ালিপি পর্যালোচনা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad