সাবেক মন্ত্রী আনিসুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী আনিসুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইনজীবী তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার সিআইডি পরিদর্শক মো. আশরাফুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন৷

আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে সর্বমোট ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জন করেছেন এবং সেসব অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করেছেন। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশ যাওয়া আটকানো প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর