সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর, কলারোয়া উপজেলার তলুইগাছা, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান ও আমবাগান এলাকায় ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ওষুধ জব্দ করে। এ ছাড়া কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ জব্দ করে।

সেই সঙ্গে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকায় ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দ করা ভারতীয় মালামালের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ২৮ হাজার ৬০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad