নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কলমাকান্দা।
Advertisement
Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান সোহেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত সোহেল উপজেলার কৈলাটি ইউনিয়নের উত্তর বাদে কনুড়া গ্রামের আলতু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়িসংলগ্ন একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরার কাজ করছিলেন সোহেল। একপর্যায়ে পুকুরে পুনরায় পানি জমে গেলে তিনি নতুন করে সেচ মেশিন চালু করতে বিদ্যুৎ সংযোগ দেন। এ সময় অসাবধানতাবশত লিকেজযুক্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান।

পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করা হয়। স্থানীয়দের সহায়তায় সোহেলকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি তদন্ত সজল সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান সোহেলের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের পর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর